টেকনাফ সীমান্তে অব্যাহত বন্দুক যুদ্ধের মধ্যেও মাদকের চালান পাচার অব্যাহত রয়েছে। বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে।
জানা যায়, ১৩ জানুয়ারি ভোর পৌনে ৪টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম আছাদুদ-জামান চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে আলীর ডেইল সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালান।
কিছুক্ষণ পর একটি সিএনজি এসে চেকপোস্টের অদূরে স্টার্টরত অবস্থায় লাইট জ্বালিয়ে রেখে সুচতুর চালক কৌশলে পালিয়ে যান।বিজিবি জওয়ানেরা নম্বরবিহীন সিএনজিটি আয়ত্বে নিয়ে তল্লাশি চালিয়ে পেছনের সিটে অভিনব কায়দায় লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ সিএনজিটি জব্দ করে।
আরো পড়ুন: দেশের বৃহৎ পাকশালার রান্নায় ১০ লক্ষাধিক মানুষের আপ্যায়ন
ইত্তেফাক/জেডএইচ
