চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষ্যে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় এ র্যালির আয়োজন করে পৌরসভা। রবিবার সকাল ১০টায় পৌরসভা চত্বরে র্যালির উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। পরে র্যালিটি পৌরসভা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মেয়র বলেন, শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধ স্থাপনা, বিলবোর্ড ও ফেস্টুন অপসারণ করা হবে। এ শহর আপনার আমার, তাই আসুন আপনাদের সহযোগিতায় এ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে গড়ে তুলি।
