সড়ক ধসে পড়ছে পুকুরে

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২১:৩১

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন পুকুরে গাইড ওয়াল না থাকায় বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়ক ক্রমান্বয়ে পুকুরে ধসে পড়ছে। মত্স্য অধিদপ্তরের তথ্যানুযায়ী উপজেলা জুড়ে তালিকাভুক্ত ছোট-বড় দুই হাজার ৩২৪টি পুকুর রয়েছে। সরেজমিনে দেখা যায়, সোলাপাড়া-মঙ্গলবাড়িয়া গ্রামীণ সড়ক এবং তাড়াশ-বারুহাস, তাড়াশ-কাটাগাড়ি, তাড়াশ-ভূয়াগাঁতি, তাড়াশ-সলঙ্গা, তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশ আশপাশের পুকুরে ধসে পড়ছে। সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, সড়কগুলো সংস্কারের সময় গাইড ওয়াল করে দেওয়া হবে। একই কথা জানান এলজিইডির উপজেলা প্রকৌশলী বাবুল মিয়া।