মদন (নেত্রকোনা) সংবাদদাতা
মদনে নৌযানের রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স না থাকায় আট নৌযান মালিককে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বুলবুল আহমেদ উপজেলার মনোহরপুর ও শহিদ আব্দুল কদ্দুছ মগড়া সেতুর পাশে এ জরিমানা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন ট্রলার মালিক আতিক মিয়া, নাছির মিয়া, খলিলুর রহমান, ইব্রাহিম মিয়া, আরসাদুল, মুর্ত্তজ আলী, রাসেল দেওয়ান ও আব্দুল গাফফার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বুলবুল আহমেদ জানান, অভ্যন্তরীণ নৌযান ও পরিবহন অধ্যাদেশ ১৯৭৬ সনের আইন মোতাবেক তাদের জরিমানা করা হয়।
