ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ীতে গোপনে ও প্রকাশ্যে চলা প্রাইভেট, কোচিং সেন্টার বন্ধসহ প্রাইভেটের নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় স্কুল শিক্ষার্থীরা। তারা রবিবার উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন রাশেদ ইসলাম সোহান, স্নিগ্ধা ইসলাম, প্রান্ত কুমার দাস প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি অভিযোগপত্র প্রদান করেন শিক্ষার্থীরা।
