চাটমোহরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২১:৪২

চাটমোহর (পাবনা): চাটমোহরের ভাদরা বাইপাস থেকে থানা বাজার পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে গত শনিবার বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী। পৌর শহরের আফ্রাতপাড়া, নারিকেলপাড়া ও গাইনগর এলাকাবাসী স্থানীয় বাসস্ট্যান্ডে এই মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মিজানুর রহমান মাস্টার, আব্দুস সালাম ছানু। বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান। প্রসঙ্গত, চাটমোহরের ভাদরা বাইপাস থেকে পল্লী বিদ্যুত্ সমিতির প্রধান কার্যালয় হয়ে চাটমোহর থানা বাজার পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ তাদের এই সড়কটি সংস্কার না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে     —ইত্তেফাক