প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতাদের সাক্ষাত্

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২১:৪৩

চট্টগ্রাম অফিস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের নেতৃত্বে গত শনিবার রাতে গণভবনে সৌজন্য সাক্ষাত্ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সাক্ষাত্কালে মহানগর নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, আ্যাাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।