চীনের কারণে 'বিপদের' ঝুঁকি সত্য: পম্পেও 

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৩:১০

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন চীনা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কারণে যে 'বিপদের সম্ভাবনা' তা 'সত্য'।

এক সাক্ষাৎকারে পম্পেও বলেন, আমরা চীনা কমিউনিস্ট পার্টিকে আমাদের সঙ্গে 'চলার' অনুমতি দিয়েছিলাম। এবং প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক কাজ করছেন। এটি আমেরিকানদের চাকরির ক্ষেত্রে ভাল হবে। এটি আমেরিকানদের নিরাপত্তার জন্য ভাল হবে। 

এছাড়া আমেরিকা জুড়ে চীনা সরকারের অর্থায়নে চীনা ভাষা ও সংস্কৃতির প্রচারের লক্ষে যেসব কনফুসিয়াস ইনস্টিটিউট কনফুসিয়াস ইনস্টিটিউট রয়েছে এ সম্পর্কে পম্পেও বলেন, এসব প্রতিষ্ঠান আমাদের বাচ্চাদের ওপর প্রভাব ফেলছে। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান পম্পেও। এই বছরের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে পম্পেও উল্লেখ করেন। 

মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠান চালু রাখার বিনিময়ে চীনা কমিউনিস্ট পার্টির কাছ থেকে অর্থ নেওয়া টা ' অগ্রহণযোগ্য ভারসাম্য'। 

পম্পেও বলেন, চীনের কাছ থেকে নেওয়া এসব অর্থ আমাদের গণতন্ত্রকে বিকৃত করতে, জীবনযাত্রার ক্ষতি করতে ব্যবহৃত হচ্ছে। আমাদের এটিকে অগ্রহণযোগ্য বলা উচিত। 

করোনা ছাড়াও নানা ইস্যুতে বর্তমানে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম তলানীতে ঠেকেছে। জাস্টআর্থনিউজ 

ইত্তেফাক/এসআর