কামারখন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৪:২৮

সিরাজগঞ্জের কামারখন্দে পানিতে ডুবে আল-রাফি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।সোমবার সকাল ৯টায় উপজেলার চরটেংরাইল গ্রামে এ ঘটনা ঘটে । রাফি ওই গ্রামের আব্দুস সবুরের ছেলে।

শিশুটির বাবা আব্দুস সবুর ছেলের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন,সকালে হঠাৎ করেই ছেলেকে খুঁজে পাওয়া যায় না। পরে আমরা সকলেই অনেক খোঁজাখুঁজি করি । কোন সন্ধান না পেয়ে আমার মা বাড়ির পিছনের একটি ডোবায় খোঁজাখুঁজি করলে ছেলের মরদেহ খুঁজে পায় ।

ইত্তেফাক/এমআরএম