ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশ সংরক্ষণের সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে প্রশাসনের যৌথ অভিযানে নৌকা, জাল ও মাছসহ ৩২ জেলেকে আটক করা হয়। আটককৃতদের ভ্রমমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানার প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর শনিবার দিনরাত মা ইলিশ সংরক্ষণ ও রক্ষার অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, পুলিশ ও কোস্টগার্ড মেঘনার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।
এ সময় মাছ শিকারের দায়ে ৪টি নৌকা, ৩০ হাজার মিটার জাল, ৫০ কেজি মা ইলিশ ও ৩২ জেলেকে আটক করেন। পরে আটককৃত জেলেদের ভ্রমমাণ আদালতের মাধ্যমে ৩ শিশুকে মুচলেকা রেখে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করেন এবং অপ্রাপ্ত বয়স হওয়ায় ১১ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করেন।
আরো পড়ুনঃ সিরাজগঞ্জে বেলকুচি-উল্লাপাড়া সংযোগ সড়কের বেহালদশা, জনগণের দুর্ভোগ চরমে
এছাড়া বাকী ১৮ জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারা বলে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড রায় দেন ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, মাইনুদ্দিন (৩৫), কবির (৩০), হেলাল (৪০), করিম (২৫), নোমান (২২), শাহীন (৩০), জাকির (২৭), কবির (৩০), জুয়েল (২০), রাকিব (১৮), মহিউদ্দিন (২০), মনির (৩৫), ফরিদ (২৫), সবুজ (২৪), লিটন (২০), আলম (২৫) ও সফিউদ্দিন (৪০)। আটককৃত নৌকা নিলামে বিক্রি করা হয়, জাল শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।
ইত্তেফাক/এমএএম
