মানুষ সুযোগ পেলে কথা বলবেই:সারা

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৯:২২

বিনোদন ডেস্ক্র

বিভিন্ন সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন সারা আলী খান। মাদক নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। সুশান্ত সিং রাজপুতের মুত্যু প্রসঙ্গে উঠে আসা মাদক মামলায় নাম জড়িয়েছে সারা আলি খানের। এনসিবি আধিকারিকরা জিজ্ঞাসাবাদও করেছেন তাকে। এই বিতর্কের জন্য শোনা যাচ্ছে ‘কুলি নম্বর ১’ ছবির প্রমোশনেও থাকছেন না। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারার এক ছবি নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি।

গত বছর একটি বিখ্যাত ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন সারা। ওই ছবিতে লাল, কমলা রঙ মিলিয়ে একটি শাড়িতে দেখা গিয়েছে। তবে শাড়িটি একটু অন্যরকম। কারণ, শাড়ির দু’টি পাড়ে কাপড় দিয়ে কুচি দেওয়া রয়েছে। যাকে রাফলড শাড়ি বলে। আবার ব্লাউজেও ঠিক কাঁধের কাছে রয়েছে কুচি দেওয়া। আবু জানি এবং সন্দীপ খোসলার ক্যান্ডি কালেকশনের এই শাড়িটি যে বেশ অন্যরকম। পুরনো ওই ছবিটি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে  সমালোচনা। অনেকেই বলছেন, এই শাড়ি পরে মোটেও ভাল লাগছে না সারাকে। ‘হাস্যকর’ বলে কটাক্ষ করতে ছাড়ছেন না কেউ কেউ। অনেকেই আবার ওই শাড়িটিকে নটরাজ পেন্সিলের সঙ্গে তুলনা করেছেন। তবে এই ইস্যুতে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া। কেউ কেউ অবশ্য শাড়িটির বেশ প্রশংসা করেছেন। শাড়িটি পরে সারাকে সুন্দর দেখাচ্ছে বলতেও দ্বিধা করেননি তারা। সারা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘বলিউডে তারকাদের নিয়ে যেমন মাতামাতি হয় প্রচুর। তেমনি কিছু হলে তাকে নিয়ে বিতর্ক জড়াতেও সময় নেওয়া হয় না। এই বিষয়গুলোর সঙ্গে ধীরে ধীরে যেনো অভ্যস্ত হয়ে যাচ্ছি। আর মানুষ সুযোগ পেলে কথা বলবেই। এ নিয়ে কিছু বলতে চাই না। সত্য সবকিছুই সামনে আসবে। সেই অপেক্ষায় আছি।’