অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা তাদের সেরা রেস্টুরেন্ট পার্টনারগুলোর কর্মকর্তা ও শেফ এবং দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে ‘ফর দ্য লাভ অফ ফুড’ শিরোনামে একটি টেলিভিশন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে। অনুষ্ঠানের প্রতিটি এপিসোডে একজন সেলিব্রিটি ও একজন রেস্টুরেন্ট পার্টনার একসঙ্গে খাবার তৈরি করবে, যা বিশেষ ডিসকাউন্টে পাওয়া যাবে শুধুমাত্র ফুডপ্যান্ডা অ্যাপে। ক্যাম্পেইনের টেকআউট এপিসোডে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং টেকআউটের স্বত্বাধিকারী ও শেফ জোবায়ের হোসেন। আর চীজ এপিসোডে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান রহমান খান এবং চিজ’র পার্টনার অমিত হাসানকে। স্ট্রিট ওভেন এপিসোডটিতে স্পেশাল ডিশ নিয়ে হাজির হবেন অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম এবং স্ট্রিট ওভেনের মালিক দম্পতি আশিকুর রহমান ও সামিরা তারিন। অনুষ্ঠানটি ২২ অক্টোবর থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে এবং ফুডপ্যান্ডার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া পেজেও পাওয়া যাবে।
০
