বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সমাজতান্ত্রিক প্রার্থী লুয়িজ আর্সে সরাসরি জয় পেতে যাচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। এক বেসরকারি সংস্থার দ্রুত গণনায় এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গবেষণা সংস্থা সিজমোরির করা ঐ দ্রুত গণনার ফলাফল বলিভিয়ার টেলিভিশন চ্যানেল ইউনিটেল প্রকাশ করেছে। সিজমোরি জানিয়েছে, সাবেক অর্থমন্ত্রী আর্সে ৫২ দশমিক ৪ শতাংশ আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থি সাবেক প্রেসিডেন্ট কার্লো মেসা পেয়েছেন ৩১ দশমিক ৫ শতাংশ ভোট।
