নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জাল ধ্বংস

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:০২

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ছয় মণ  ইলিশ জব্দ করেছে উপজেলা মত্স্য অফিস। এ সময় মাছ ধরার কাজে ব্যবহূত জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল  এ অভিযান চালায় উপজেলা মত্স্য অফিস কর্তৃপক্ষ। উপজেলা মত্স্য অফিসের সিনিয়র মত্স্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, আড়াইহাজার উপজেলার বিশনন্দী, কালাপাহাড়িয়া ও খাগকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে জাল ও ইলিশ জব্দ করা হয়। পরে মাছগুলো বিভিন্ন মাদ্রাসায় দেওয়া হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ, মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা  কামরুন্নাহার বেগম, আইরিন নাহার সিঁথি ও সহকারী মত্স্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।