শেখ রাসেলের জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:০৪

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদের নেতৃত্ব বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নেতাকর্মীদের উপস্থিতিতে কেন্দ্রীভাবে উপজেলার সিটি সেন্টারে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। একই দিনে বিকালে বাস্তা চৌরাস্তা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি বালিয়া ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেনের নেতৃত্বে, সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজার নেতৃত্বে কালামপুর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে। এ ছাড়াও উপজেলার অন্যান্য স্থানে অনুরূপ অনুষ্ঠান হয়েছে ।