গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:৫২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোমবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মধ্যবাজার কৃষ্ণচূড়া চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহাম্মদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও শুভ্রর চাচা আশিকুর রহমান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. মুন্নাফ, ইউপি চেয়ারম্যান ও গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. হাবিবুল্লাহ হাবিব, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল হক হীরা, মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এসএস জিল্লুর রহমান, মেহরাব আরেফিন বাঁধন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি ওয়াশিকুল ইসলাম রবিন, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম, পাভেল রহমান প্রমুখ। বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের বের করে আইনের আওতায় এনে হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।