দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:০২

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

দুপচাঁচিয়ায় রবিবার বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। নিহত সুমন বগুড়ার চান্দায় কোনার মাজেদ আলীর ছেলে। নওগাঁ থেকে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস দুপচাঁচিয়ার কৃষিগাড়ী নামক স্থানে পৌঁছালে সামনের একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হেলপার নিহত হন।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে।