ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৯:২৪

নুসরাত সারমিন, ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

২৭. কীভাবে  উয়ারী-বটেশ্বরে প্রাচীন নিদর্শনগুলো মাটির উপরে চলে আসে?

উত্তর:জমি চাষ, গর্ত খনন প্রভৃতি গৃহস্থালি কাজে জমি  ভূমির মাটি ওলট-পালট হওয়ায়।

২৮. কে উয়ারী-বটেশ্বরের প্রাচীন নিদর্শন সংগ্রহ ও সেসব নিয়ে লেখালেখি শুরু করেন?

উত্তর:প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান।

২৯. মোহাম্মদ হানিফ পাঠান কখন থেকে উয়ারী-বটেশ্বরের প্রাচীন নিদর্শন[/-সমুহ নিয়ে লেখালেখি শুরু করেন?

উত্তর: ১৯৩০ দশকে।

৩০. কখন থেকে উয়ারী-বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়?

উত্তর:২০০০ সাল থেকে।

৩১. কোথায় ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা ও নয়নাভিরাম বাটখারা পাওয়া যায়?

উত্তর:উয়ারী-বটেশ্বরে।

৩২. দ্বিতীয় নগরসভ্যতায় অভ্যন্তরীণ  ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র কোনটি ছিলো?

উত্তর:উয়ারী-বটেশ্বর।

৩৩. দ্বিতীয় নগরসভ্যতার নদী বন্দর কোনটি?

উত্তর: উয়ারী-বটেশ্বর।

৩৪. কিসের আবিষ্কার উয়ারী-বটেশ্বরের ভূমধ্যসাগর এলাকার সাথে বাণিজ্যিক সম্পর্ককে প্রতিষ্ঠিত করে?

উত্তর:রোলেটেড মৃত্পাত্র ও স্যান্ডউইচ কাচের পাত্রের আবিষ্কার।

৩৫. কী দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে উয়ারী-বটেশ্বরের বাণিজ্যিক সম্পর্কের কথা বলে?

উত্তর:নবযুক্ত হাইটিন ব্রোঞ্জ নির্মিত পাত্র।

৩৬. উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত ধাতব অলংকার, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতি, চুন-সুরকীর রাস্তা প্রভৃতি কিসের পরিচয় বহন করে?

উত্তর:একটি সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে।

৩৭. মহাস্থানগড় কখন গড়ে উঠে?

উত্তর:প্রায় ২৪০০ বছর আগে।

৩৮. মহাস্থানগড় কোথায় গড়ে উঠে?

উত্তর:বগুড়া শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে  করতোয়া নদীর তীরে।

৩৯. কোন নদীর তীরে মহাস্থানগড় গড়ে উঠে?

উত্তর:করতোয়া নদীর তীরে।

৪০. দ্বিতীয় নগরসভ্যতার কোন নিদর্শন করতোয়া নদীর তীরে গড়ে উঠে?

উত্তর:মহাস্থানগড়।

৪১. মহাস্থানগড় কী দ্বারা সুরক্ষিত ছিলো?

উত্তর:দুর্গপ্রাচীর ও প্রাচীর দ্বারা।

৪২. দেশপ্রেমিক ফকির মজনু শাহ কোথা থেকে বৃটিশদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতেন?

উত্তর:মহাস্থানগড় জঙ্গল থেকে।

৪৩. মহাস্থানগড় জঙ্গল থেকে কে বৃটিশদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতেন?

উত্তর:ফকির মজনু শাহ।

৪৪. কোন প্রত্নতাত্ত্বিক মহাস্থানগড়ে জরিপ করেন?

উত্তর:আলেকজান্ডার কানিংহাম।

৪৫. আলেকজান্ডার কানিংহাম কত সাথে  মহাস্থানগড়ে জরিপ করেন?

উত্তর:১৮৭৯।

৪৬. মহাস্থানগড়ের দুর্গ প্রাচীরের উচ্চতা কতটুকু ছিলো?

উত্তর:৫-১০ মিটার।

৪৭. কোন জনকল্যাণকর শাসক পুণ্ড্রনগর পর্যন্ত তাঁর সাম্রাজ্য বিস্তার করেছিলেন?

উত্তর:মৌর্য শাসক সম্রাট অশোক।

৪৮. কোথায় পুণ্ড্রনগরের দুর্ভিক্ষের সময় প্রজাদেরকে সাহায্যের কথা লিপিবদ্ধ করা আছে?

উত্তর:ব্রাহ্মীলিপিতে।