উদ্যাপিত হলো ‘রেড কাউ বাটার অয়েল’ প্রেজেন্ট ইন্টারন্যাশনাল শেফ ডে

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৪৫

রেড কাউ বাটার অয়েলের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার রাজধানীর  ইমান্যুয়েলস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ইন্টারন্যানাল শেফ ডে ২০২০ এর জাঁকজমকপূর্ণ উদ্যাপন। সকালে কেক কেটে এই আয়োজনের উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান নিউজিল্যান্ড  ডেইরি   প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন আহমেদ। সারা দেশ থেকে প্রায় ৪০০ শেফের এই মিলনমেলায় বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান ফায়ারফ্লাইসের প্রধান নির্বাহী শিহাব সুমন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান, ড্যানিয়েল গোমেজ, সায়মন খানসহ আরো বেশ কয়েক জন স্বনামধন্য শেফ।

অনুষ্ঠানে করোনা ভাইরাসের  এই মহামারির সময়ে দেশের হসপিটালিটি শিল্পের চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের নানা উপায় নিয়ে অংশগ্রহণকারী শেফরা তুলে ধরেন মূল্যবান মতামত।

সারা দেশের শেফদের স্বার্থ সমুন্নত রাখতে অনুষ্ঠানে একটি শেফ ফেডারেশন গঠনের ঘোষণা দেওয়া হয়। যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে নবগঠিত শেফ ফেডারেশনের নির্বাচনের মাধ্যমে একটি কার্যকরী কমিটি গঠনের ঘোষণাও দেওয়া হয় শেফদের এই মিলনমেলায়। —প্রেস বিজ্ঞপ্তি