নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে শারদীয় দুর্গোত্সব উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির কাছে অনুদানের চেক বিতরণ করেছেন।
শিবপুর উপজেলার ৭১টি পূজামণ্ডপে প্রতিটিতে ১০ হাজার টাকা করে মোট ৭ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিনয় গোস্বামী, শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য মাহাবুব মোল্লা তাজুল প্রমুখ।
