বিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৪৬

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর উপজেলার পল্লিতে মোটরসাইকেলের ধাক্কায় মঙ্গলবার দুপুরে (২০ অক্টোঃ) এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে।

জানা গেছে, টেগরা তকিপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী কুলছুমা বেগম (৬০) ঐ গ্রামের রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হলে বিরামপুর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।