টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫৩

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে তিনটি অস্ত্র, বুলেট, ইয়াবাসহ এক জনকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে অবৈধ অস্ত্রধারী ও মাদক কারবারিরা মাদক কেনাবেচা করছেন এমন সংবাদ পেয়ে হ্নীলা উলুচামরী কোনারপাড়ায় অভিযানে যায় র্যাব। পরে পালিয়ে যাওয়ার সময় একটি বস্তাসহ আরমানুল ইসলাম ওরফে সোহেলকে (৩০) আটক করা হয়। এ সময় বস্তা থেকে একটি ২২ বোরের রাইফেল, একটি এসবিবিএল, একটি নাইন এমএম পিস্তল, দুইটি পিস্তলের ম্যাগাজিন, ৯ রাউন্ড বন্দুকের গুলি, চার রাউন্ড বন্দুকের খোসা, দুই রাউন্ড পিস্তলের গুলি এবং ৩ হাজার ৫৫০ পিস ইয়াবা পাওয়া যায়। কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, জব্দকৃত অস্ত্র, বুলেট, খোসা ও ইয়াবাসহ ধৃত মাদক কারবারির বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।