মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে গুলশান হত্যা মামলার প্রধান আসামি হারুন মিয়া (৩৮) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার বিকেলে সে মিঠাপুকুর থানায় এসে আত্মসমর্পণ করে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাতে বাড়ি ফেরার সময় চা দোকানদার গুলশানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হারুনসহ অজ্ঞাতনামা আরো কয়েক জনকে অভিযুক্ত করে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, মামলার প্রধান আসামি হারুন মিয়া থানায় এসে আত্মসমর্পণ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
