হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৫৪

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নে ফাহিম (১০) ও নাজমুল (৬) নামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে তারা মারা যায়। তারা দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও গ্রামের বেপারীবাড়ির বাসিন্দা। স্থানীয় বাসিন্দা আলমগীর কবির জানান, ফাহিম বেপারীবাড়ির প্রবাসী নাছির উদ্দিনের ছেলে ও পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। নাজমুল একই বাড়ির জসিম বেপারীর ছেলে। সে প্রথম শ্রেণির ছাত্র ছিল। ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাদি বিষয়টি নিশ্চিত করেন।