ঢাকা স্টক এক্সচেঞ্জ
ইত্তেফাক রিপোর্ট
গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ২৯ লাখ ৭১ হাজার ২৮৪টি শেয়ার ৬৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৪ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ৩ কোটি ৭৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে পপুলার লাইফ ইনসিওরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।
এছাড়া সামিট পাওয়ারের ৮ লাখ ১০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইনসিওরেন্সের ২১ লাখ ৫০ হাজার টাকার, প্রভাতী ইনসিওরেন্সের ৫ লাখ ৫৯ হাজার টাকার, পাইওনিয়ার ইনসিওরেন্সের ৭ লাখ ২০ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৫৩ লাখ ৩৬ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ৫ লাখ ২৫ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৮ লাখ ৬৩ হাজার টাকার, কর্ণফুলি ইনসিওরেন্সের ৫ লাখ ৮৭ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টুর ৫ লাখ ৮০ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকার, গ্লোবাল ইনসিওরেন্সের ৭ লাখ ৩১ হাজার টাকার, ফাইন ফুডসের ৪২ লাখ ১৩ হাজার টাকার, ডিবিএইচের ৯০ লাখ ৮৬ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯ লাখ ৪৩ হাজার টাকার, বেক্সিমকোর ৫ লাখ ৬৪ হাজার টাকার, বিকন ফার্মার ৩০ লাখ ৮০ হাজার টাকার, বারাকা পাওয়ারের ১ কোটি ৪৩ লাখ টাকার এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্সের ১১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
