হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আল্টিমেটাম মান্নার

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০০:১৯

সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, নারায়ণগঞ্জে বক্তব্য দেওয়ার সময় তার ওপর যে হামলার ঘটনা ঘটেছে এর কোনো ব্যবস্থা না হলে ঢাকা মহানগরের সব জায়গা অবরোধ করা হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।