যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন জিতলে দ্রুত তার সঙ্গে বৈঠক করতে চায় পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো। কয়েকজন কূটনীতিক এই তথ্য জানিয়েছেন। জানুয়ারিতে দায়িত্ব নিলে মার্চেই বাইডেনের সঙ্গে বৈঠক করবে ন্যাটো। আর ডোনাল্ড ট্রাম্প জিতলে বৈঠক হতে পারে বছরের মাঝামাঝি। ট্রাম্প ক্ষমতায় আসার পরই ন্যাটোর কড়া সমালোচনা করেছেন। তিনি ন্যাটোভুক্ত দেশগুলো সামরিক ব্যয় বাড়াচ্ছে না বলেও অভিযোগ করেছিলেন ট্রাম্প। এ নিয়ে জোটটির সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের। -আলজাজিরা
