পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়নের মহেশপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল (২৮) নামে এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার সকালে জমিতে বিদ্যুৎচালিত যন্ত্রের মাধ্যমে সেচ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি একই ইউনিয়নের মহেশপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
