লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ধর্ষণ এক ধরনের পাশবিকতা। মানুষ কখনো কখনো পশুর মতো হয়ে যায়। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মেয়েরা। সেজন্য আওয়ামী লীগ সরকার ধর্ষণের আইন সংশোধন করে যাবজ্জীবনের সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান রেখে কেবিনেটে পাশ করেছে। বুধবার লালমোহনে ধর্ষণ প্রতিরোধে তরুণদের ভূমিকা ও আইনি প্রতিকার শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। লালমোহন থানা কমপাউন্ডে লালমোহন প্রেসক্লাব ও ঢাকাস্থ ছাত্রছাত্রী কল্যাণ সমিতি এ সেমিনারের আয়োজন করে। লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
