রাজারহাটে সবজির দাম চড়া

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:০৩

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

উপজেলা সদর বাজারসহ গ্রামের হাট-বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজিসহ নিত্যপণ্য। বাজারগুলোতে ৫০-৬০ টাকার নিচে বিক্রি হচ্ছে না কোনো ধরনের সবজি। একদিকে করোনা প্রভাবে, অন্যদিকে সবজির দাম বেড়ে যাওয়ায় নিত্যদিনের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। উপজেলার ডাংরারহাটে আলতাফসহ একাধিক ক্রেতা জানান, বাজারে সব ধরনের পণ্যের দাম বেশি। সবচেয়ে অবাক করার বিষয় দামাদামি করা যাচ্ছে না। একদামে বিক্রি হচ্ছে সব। ডাংরারহাট বাজারের সবজি বিক্রেতা মকবুল হোসেন জানান, পাইকারি বাজারে সবজির সরবরাহ কম থাকায় দাম বাড়তি। সরবরাহ বাড়লে দাম স্থিতিশীল পর্যায়ে আসবে।