স্টাফ রিপোর্টার, বগুড়া
ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণসহ ৯ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ বগুড়া জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে বগুড়া শহরের সাতমাথায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার আহ্বায়ক দিলরুবা নূরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাধারণ সম্পাদক শাহনিয়াজ খান পাপ্পু, সিপিবি নারী সেল বগুড়া জেলা যুগ্ম আহ্বায়ক যুথী রানী দাস, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সংগঠক নিয়তি সরকার নিতু, উদীচী শিল্পী গোষ্ঠীর সংগাঠনিক সম্পাদক সনি কর্মকার প্রমুখ।
