গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় বুধবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের উত্তর কোলকোন্দ গ্রামে। ওই গ্রামের মামনুর রশিদের ছেলে ও প্রাইম রেসিডেন্সিয়াল কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র জিয়ানুর রহমান জিয়া(১০) বাড়ির পাশে জলপাই গাছ থেকে নামার সময় মুরগির ফার্মের বিদ্যুত্লাইনের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। গঙ্গাচড়া মডেল থানার এসআই এরশাদ আলম এর সত্যতা স্বীকার করেন।
