চরফ্যাশনে তিন রাখালকে কুপিয়ে গরু ছিনতাই

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:০৬

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

চরফ্যাশনের দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নে তিন রাখালকে কুপিয়ে ও পিটিয়ে পাঁচটি গরু ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা গুরুতর আহত রাখালদের চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। বুধবার সকালে মুজিবনগর ইউনিয়নের চরফ্যাশন-গলাচিপা সিমান্তবর্তী এলাকার চরমনোহর গ্রামে এ ঘটনা ঘটে।

দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।