সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেফতার

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০০:৩১

রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে হাতিরঝিল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে জানান, এই সাংবাদিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিএফইউজের একাংশের মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ নিজের ফেসবুকে জানান, রুহুল আমিন গাজীকে দৈনিক সংগ্রাম অফিস থেকে হাতিরঝিল থানার পুলিশ নিয়ে যায়।

জানা গেছে, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে দুটি মামলা ছিল। আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়।