দোনেৎস্কের কাছে হেরে বাজে শুরু রিয়ালের

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১০:৩২

ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের যাত্রা শুরু করলো টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়েল মাদ্রিদ। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৩-২ গোলে হেরেছেন জিনেদিন জিদানের শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। বিরতির পর গোল শোধে মরিয়া চেষ্টা করলেও এড়াতে পরেনি গ্যালাকটিকোরা। ম্যাচের ২৯ মিনিটের মাথায় তেতের গোলে লিড নেয় শাখতার। এর চার মিনিট পরেই রাফায়েল ভারানের আত্মঘাতি গোলে ব্যবধান ২-০ হয়ে যায়। ৪২ মিনিটে ব্যবধান আরও বাড়ান মানোর সলোমন। দ্বিতীয়ার্ধের রিয়ালের গোল দুটি করেন লুকা মদ্রিচ ও ভিনিসিউস জুনিয়র।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলে দুটি গোল আদায় করে নেয় রিয়াল। ৫৪তম মিনিটে ব্যবধান কমায় তারা। প্রায় ৩০ গজ দূর থেকে দূরপাল্লার বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন মদ্রিচ। পাঁচ মিনিট পর ব্যবধান আরও কমান ভিনিসিউস। লুকা ইয়োভিচের বদলি নেমে মাত্র ১৪ সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ইত্তেফাক/এএম