আয়না

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:৩৪

লিকারে শব্দ পাচ্ছি

চামচ নাড়ার

এঁকেবেঁকে উঠছে ধোঁয়া

বিপদজনক!

 

বিপদজনক ইচ্ছেকে বলি

এই করোনাকালে

না জাগলে কি চলে না তোমার?

 

নির্জন ঘরে

কী করছি আমি নিরুপায়

একঘেঁয়ে আমাকে দেখে

বিরক্ত বুঝি

 

আয়নাটাও!