আমন ধান রক্ষায় নানা কর্মসূচি

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:২১

চলতি মৌসুমে আমন ধান রক্ষার্থে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিদিনই উপজেলার কোনো না কোনো গ্রামে গিয়ে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। কাশিমপুর গ্রামের কৃষক আব্দুল মোতালেব বলেন, কৃষি বিভাগের পরামর্শ অনুসারে জমিতে প্রয়োজন মাফিক বালাইনাশক প্রয়োগ করছি। এতে ধানকে ক্ষতিকর পোকার বড় ধরনের আক্রমণ থেকে রক্ষা করতে পারছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, আমরা কৃষকদের জমি প্রস্তুত করার সময় থেকে ধানের ক্ষতিকর পোকা দমন ও বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচাসহ নানা বিষয়ে পরামর্শ দিচ্ছি। পৌঁছে দিচ্ছি সচেতনতামূলক লিফলেট।