গত এক যুগেরও বেশি সময় ধরে উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কটি সংস্কার না হওয়া বিভিন্ন স্থানে ভাঙনসহ খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে এ সড়ক দিয়ে বর্তমানে যানবাহন চলাচল দূরের কথা, পায়ে হেঁটে চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। মোটরসাইকেল চালক হান্নান মিয়া জানান, সড়কটির বিভিন্ন স্থান ভাঙা। পেটের দায়ে এ পথ দিয়ে যাত্রী নিয়ে চলাচল করি। এলজিইডির উপসহকারী প্রকৌশলী ফজলুল হক জানান, তাহিরপুর-বাদাঘাট সড়কের হাসপাতালের সামনের থেকে জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ পর্যন্ত ভাঙা। এসব স্থানে ঢালাই করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, দ্রুততর সময়ের মধ্যেই সড়কটি সংস্কার করা হবে।
