শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩২ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) এই মুনাফা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ দশমিক ৫০ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ৯ দশমিক ৫৪ টাকা। এই হিসাবে ইপিএস ৩ দশমিক ০৪ টাকা বা ৩২ শতাংশ কমেছে। এদিকে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) ইপিএস হয়েছে ৪ দশমিক ৫৯ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ৪ দশমিক ৪১ টাকা। এ হিসাবে ইপিএস শূন্য দশমিক ১৮ টাকা বা ৪ শতাংশ বেড়েছে।।
