ফিফা র্যাঙ্কিংয়ে এগোলো আর্জেন্টিনা

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:৩৬

বিশ্বকাপ বাছাইপর্বের নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের ছাপ পড়েছে আর্জেন্টিনার ফিফা র্যাঙ্কিংয়ে। গতকাল বৃহস্পতিবার সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে টপকে উঠে এসেছে অষ্টম স্থানে। শীর্ষ পাঁচে কোনো অদলবদল নেই। এক থেকে পাঁচে আছে যথাক্রমে, বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও পর্তুগাল। উরুগুয়েকে সাতে ঠেলে ছয় নম্বর অবস্থানে উঠে এসেছে স্পেন। দশম অবস্থানে আছে কলম্বিয়া। এদিকে বাংলাদেশ কোনো ম্যাচ না খেলায় পরিবর্তন আসেনি র্যাঙ্কিংয়ে, আছে ১৮৭তম অবস্থানেই। দক্ষিণ এশিয়ান দলগুলোর মধ্যে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১০৮তম অবস্থানে আছে দলটি।