আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে চার যাত্রী নিখোঁজ

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২২:৫৬

গলাচিপায় আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে চার যাত্রী নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনাকবলিত স্পিডবোটের যাত্রী কামাল ফরাজী জানান, গতকাল বৃহস্পতিবার রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া ঘাট থেকে মমিন ড্রাইভার স্পিডবোটে ১৬ যাত্রী নিয়ে গলাচিপার পানপট্টি ঘাটের উদ্দেশে রওনা হয়। নদীর মাঝামাঝি পৌঁছলে তীব্র তুফানে স্পিডবোটটির তলা ফেটে মুহূর্তের মধ্যে ডুবে যায়। স্পিডবোটের ড্রাইভার মমিনসহ ১২ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি চার জনের খোঁজ পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা (রাত ৮টা) পর্যন্ত বাকি চার যাত্রী নিখোঁজ রয়েছেন। গলাচিপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ পানপট্টি স্পিডবোট মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ওয়ানা মার্জিয়া নিতু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।