ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৮:২২

নুসরাত সারমিন, ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বুধবারের পর

 

৪৯. পুণ্ড্রবর্ধনের রাজধানী শহর কোনটি?

উত্তর: পুণ্ড্রনগর।

৫০. ধর্মযাজক হিউয়েন সাঙ পুণ্ড্রনগরে কয়টি বৌদ্ধবিহার ও ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন?

উত্তর:২০ টি বৌদ্ধবিহার ও ১০০ টি ব্রাহ্মণ্য মন্দির।

৫১. হিউয়েন সাঙ কে ছিলেন?

উত্তর:চীন দেশের পরিব্রাজক ও ধর্মযাজক

৫২. মহাস্থানগড়ের কোন দিকে দুইটি বৌদ্ধবিহার আবিষ্কার হয়েছে?

উত্তর:দুর্গনগর থেকে ৬ কি.মি. দূরে ভাসু বিহার এবং তোতারাম পণ্ডিতের ভিটায়।

৫৩. মহাস্থানগড়ের কোন কোন দিকে দুটি মন্দির আবিষ্কার হয়েছে?

উত্তর:গোবিন্দ ভিটায় ও ২ কি.মি. দক্ষিণ-পশ্চিমে  গোকুল মেধে।

৫৪. অধিকাংশ প্রাচীন বিশ্বসভ্যতা কোন মহাদেশে গড়ে উঠেছিলো?

উত্তর:এশিয়া ও আফ্রিকা মহাদেশে।

৫৫. মিশরীয় সভ্যতা কখন গড়ে উঠেছিলো?

উত্তর:প্রায় ৫০০০ বছর পূর্বে।

৫৬. মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠে?

উত্তর:মিশরের নীল নদের তীরে

৫৭. যখন মিশরীয় সভ্যতা গড়ে উঠে তখন মিশরের রাজাদের কী বলা হতো?

উত্তর: ফারাও।

৫৮. ফারাও কী?

উত্তর:মিশরের রাজাদের ফারাও বলা হতো।

৫৯. ফারাও দের নিয়ে মিশরীয়দের বিশ্বাস কী ছিলো?

উত্তর: মৃত্যুর পর নতুন জগতেও ফারাওরা আবার তাদের রাজা হবেন।

৬০. মিশরীয়রা কেন ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতো?

উত্তর: কারণ তারা বিশ্বাস করতো যে মৃত্যুর পর নতুন জগতেও ফারাওরা আবার তাদের রাজা হবেন।

৬১. মৃতদেহ সংরক্ষণ করতে গিয়ে মিশরের বিজ্ঞানীরা কী আবিষ্কার করে?

উত্তর: মমি তৈরির কৌশল।

৬২. কীভাবে মিশরীয়রা বিশাল পিরামিড তৈরি করা শেখে?

উত্তর:মৃতদেহ যত্ন করে সংরক্ষণ করতে গিয়ে।

৬৩. কীসের মূর্তিতে মিশরীয়রা দক্ষ ছিলো?

উত্তর:পাথর ও ব্রোঞ্জের।

৬৪. হায়ারোগ্লিফিক লিপি কী?

উত্তর:মিশরীয়রা ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করেছিলো, একে বলা হয় হায়ারোগ্লিফিক লিপি।

৬৫. মিশরীয়রা ছবির মতো দেখতে যে লিপির উদ্ভাবন করেছিলো সেটিকে কী বল হতো?

উত্তর:হায়ারোগ্লিফিক লিপি।

৬৬. মেসোপটেমিয় সভ্যতা কোথায় গড়ে উঠে?

 উত্তর:ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে।

৬৭. কোন নদীর তীরে মেসোপটেমিয় সভ্যতা গড়ে উঠে?

উত্তর:টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে।

৬৮. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠে?

উত্তর:মেসোপটেমিয় সভ্যতা।

৬৯. মেসোপটেমিয় শব্দের অর্থ কী?

উত্তর:দুই নদীর মধ্যবর্তী ভূমি।

৭০. সুমেরিয় সভ্যতা, পুরাতন  ব্যাবিলনীয় সভ্যতা, এশেরীয় সভ্যতা, ক্যালডিয় বা নতুন ব্যাবিলনীয় সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?

উত্তর:সুমেরিয় সভ্যতা।