ইউরোপাতেও ইংলিশদের জয়জয়কার

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২০:৫০

গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদ থেকে ফেরার পর এই প্রথম টটেনহ্যাম হটস্পারের হয়ে শুরু থেকেই মাঠে নামলেন। যদিও গোল পাননি তিনি। তার পরও ইউরোপা লিগে অস্ট্রিয়ার এলএএসকের বিপক্ষে দলের ৩-০ জয়ে অবদান রাখেন ৬২ মিনিটে উঠে যাওয়া বেল। তবে কোচ হোসে মরিনহোর দলের হয়ে এদিন অভিষেকেই নজর কাড়েন কার্লোস ভিনিসিয়াস। সতীর্থদের দুই গোলে বল জোগান তিনি। অপর গোলটি বিপক্ষের আত্মঘাতী না হলে নাম বসত এই ব্রাজিলীয়র। ইংলিশ ক্লাব আর্সেনাল ও লেস্টারও গত বৃহস্পতিবার জয় দিয়েই শুরু করেছে ইউরোপা লিগ। সব মিলিয়ে গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপায় ভালো নৈপুণ্যই দেখায় ইংলিশ ক্লাবগুলো। পরিসংখ্যানের হিসেবে যা ছয় জয়ের বিপরীতে এক ড্র।