মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
গত তিন দিনের টানা বৃষ্টিতে মির্জাপুর পৌরসভার বংশাই রোডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই অবস্থা পৌরসভার পুষ্টকামুরী, বাইমহাটি, বাওয়ার কুমারজানি, প্রফেসরপাড়া, পালপাড়া, আন্ধরা, সরিষাদাইর, সাহাপাড়া ও কুতুব বাজার সড়কে। মির্জাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন বলেন, বংশাই রোডের উন্নয়ন ও দুই পাশে ড্রেন নির্মাণসহ বেশ কয়েকটি রাস্তার প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল বলেন, রাস্তাঘাট উন্নয়নের জন্য প্রকল্প তৈরি ও বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এডিবি, জাইকা ও বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলেই কাজ শুরু করা হবে।
