ব্রেন গেম

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২১:৩০

অস্ট্রেলিয়ার একটা র্যাঞ্চে কার্টার তার কুকুর জিমকে নিয়ে থাকে। সপ্তাহে কয়েকবার তাকে বেশ কিছুটা হাঁটতে হয়। একদিন সকালে সে এবং জিম ঘণ্টায় ৪ মাইল বেগে হাঁটছিল। বাসা থেকে ১০ মাইল যাওয়ার পর সে ৪ মাইল গতিতেই আবার বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু জিম ঘণ্টায় ৯ মাইল বেগে বাড়ির দিকে রওনা দেয় এবং বাড়িতে পৌঁছার পর আবার ঐ গতিতেই কার্টারের কাছে ফিরে আসে। এভাবে কার্টার বাড়িতে না ফেরা পর্যন্ত সে এই  কাজ করতে থাকে।

কার্টার ফেরার সময় জিম মোট কত মাইল অতিক্রম করে বলতে পারেন?

 

 

উত্তর আগামীকাল