মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭০তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২১:৪৮

চট্টগ্রাম অফিস

আজ ২৪ অক্টোবর, ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক, অবিভক্ত ভারতবর্ষের অসাম্প্রদায়িক মননের খ্যাতিমান ব্যক্তিত্ব, সাহিত্যিক, বরেণ্য সাংবাদিক, শিক্ষা সম্প্রসারণের অগ্রদূত, কদম মোবারক মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর (১৮৭৫-১৯৫০) ৭০তম মৃত্যুবার্ষিকী।

যথাযোগ্য মর্যাদায় তার মৃত্যুবার্ষিকী স্মরণে কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে আজ বিকাল ৪টায় মোমিন রোডস্থ এতিমখানা প্রাঙ্গণে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। সভাপতিত্ব করবেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিক। অন্য কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত।