ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
এবার করোনার প্রভাবে দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দুর্গা উত্সবে নেই তেমন আমেজ। শুক্রবার বিকালে ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় এমন মন্দাভাব। পৌর শহরের কাপড়পট্টির পোশাক ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘পূজায় অন্যান্য বছর যে পরিমাণ কাপড় বিক্রি হতো তার এক ভাগও বিক্রি হচ্ছে না এবার। ফুলবাড়ী শাখা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক চিত্ত রঞ্জন দাস ও সদস্যসচিব ধীমান চন্দ্র সাহা বলেন, করোনা পরিস্থিতিতে পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক নির্দেশনা মেনে এবারে স্বল্প পরিসরে পূজা উদ্যাপিত হচ্ছে।
