জামালপুর প্রতিনিধি
জামালপুরে শরিফপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকায় শনিবার দেওয়ানগঞ্জ-ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম নুরুল আমিন (৪৫)। তিনি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুচগড় গ্রামের আবুল কাশেমের ছেলে। জামালপুর রেলওয়ে থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
