কটিয়াদীতে এক ব্যক্তি খুন

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২১:১৬

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কটিয়াদী সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পূর্ব বিরোধের জেরে শনিবার এক ব্যক্তি খুন হয়েছেন। নিহতের নাম শামসুদ্দিন (৫০)।

কটিয়াদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।