চাটমোহরে বাস উলটে আহত ১৫

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২১:১৬

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে শুক্রবার সন্ধ্যায় বিয়েবাড়ির বাস উলটে শিশুসহ ১৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের মাদারী মণ্ডলের ছেলে কালাম মণ্ডলের বিয়ে উপলক্ষ্যে যাত্রীবাহী একটি বাস একই উপজেলার ফৈলজানা থেকে কনেসহ ফিরছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাহাদুরপুর গ্রামের আলাউদ্দিনের বাড়ির পাশের পুকুরে উলটে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সৈকত ইসলাম জানান, নিচে কেউ চাপা পড়ে আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য বাসটি তুলতে হবে। আর বাসটি তোলার জন্য পরিবহন মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা লোকবল পাঠিয়ে বাসটি তোলার ব্যবস্থা নিচ্ছে।